গোলাপগঞ্জে ছাত্রদল নেতা নাজমুল হক এর মৃত্যুতে বুধবারী বাজার ইউনিয়ন ছাত্রদলের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগষ্ট) বুধবারী বাজার ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সাইফুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবারী বাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জয়রুল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিহত নাজমুল হকের পিতা জহিরুল হক আব্দুল্লাহ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রেজাউল ইসলাম রেজা, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্নআহবায়ক জায়দুল ইসলাম শিপু, বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির যুগ্ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুহান, ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সাবলু মিয়া, আব্দুল্লাহ আল মাহমুদ জয়।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন বুধবারি বাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল আহাদ নানু, আশু মিয়া, সহ সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, বুধবারী বাজার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মামুন শুক্কুর, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, রেজাউল ইসলাম, বদরুল ইসলাম, রিমন আহমদ, জাহিদ, রেজওয়ান, সুবন,তাহসীন,নাইম, রিফাত, রুহান।
সভা শেষে দোয়া পরিচালনা করেন বানীগাজী জামে মসজিদে ইমাম ও খতিব হাফিজ সাহেদ আহমদ।









