গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে প্রতিবেশীর বাগানবাড়ির জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগে তোফায়েল আহমদ সুনাজ (৪৬) নামের এক জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত তোফায়েল আহমদ সুনাজ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত সিকন্দর আলী ছেলে।
জানা যায়, শেখপুর গ্রামের রাসেল হাসান নামে এক জনের বাগানবাড়ি সমনের দেওয়ালের কাজ চলাকালে সুনাজসহ গংরা জোরপূর্বক বাউন্ডারির কাজ বন্ধ করতে চাইলে বাদী রাসেল হাসান বাঁধা দেন। এতে আসামীরা তাকে দেশিও অস্ত্র দিয়ে আঘাত করে এবং দেওয়াল ভেঙ্গে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসব বিষয়ে ভুক্তভোগী রাসেল হাসান বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে গোলাপগঞ্জ মডেল থানার অভিযানে তোফায়েল আহমদ সুনাজকে গ্রেফতার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা বলেন, তোফায়েল আহমেদ সুনাজ বিরুদ্ধে জায়গা দখলসহ বিভিন্ন অভিযোগের কারণে তাকে আটক করা হয়েছে।







