১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গোলাপগঞ্জে দখলে থাকা সরকারি রাস্তা উদ্ধার করল প্রশাসন

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৬ ২০২৫, ০২:১৮ | 779 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেটের গোলাপগঞ্জে অবৈধ দখল হওয়া প্রায় ০১৭২ একর সরকারি রাস্তা দীর্ঘ দিন পর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই উচ্ছেদ অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়ছাল মাহমুদ ফুয়াদের নেতৃত্বে ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর এলাকায় সরকারী ভূমি উদ্ধারকল্পে বিশেষ অভিযান চালানো হয়।

প্রশাসনের হস্থক্ষেপে রাস্তাটি উন্মুক্ত হওয়ায় স্থানীয় লোকজন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বর্তমানে রাস্তাটি দিয়ে গাড়ি চলাচলসহ স্থানীয় লোকজন চলাচল করছেন।

জানা যায়, ৩ জুন বর্তমান চেয়ারম্যান শামীম আহমদ চিকিৎসার জন্য যুক্তরাষ্টে গমন করেন। ইউনিয়নের সর্বসাধারণের নাগরিক সেবা যাহাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে ৪ জুন সিলেট বিভাগীয় কমিশনার এর সিনিয়র সহকারী কমিশনার রিপামনি দেবী স্বাক্ষরিত এক আদেশে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করেন শেখ মিলাদ হোসেনকে। তিনি ৪জুন অফিসের বিভিন্ন দাপ্তরিক কাজ করেন। এরপর থেকে সরকারী বন্ধ ছিল। এজন্য ভাদেশ্বর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব করেন ১৫ জুন রবিবার ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়ছাল মাহমুদ ফুয়াদ জানান, অবৈধ দখলদারদের কবল হতে সরকারি খাস জমি বা রাস্তা উদ্ধার অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET