৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • গোলাপগঞ্জে  শহীদ ৮ পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান




গোলাপগঞ্জে  শহীদ ৮ পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৪ ২০২৫, ০২:১৩ | 745 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কোনো অপশক্তি যেন জুলাই বিপ্লবকে ভূলুণ্ঠিত করতে না পারে সেজন্য ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই বিপ্লবে শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। দেশের এই সন্ধিক্ষণে ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

সোমবার (২৩ জুন) গোলাপগঞ্জে গণতন্ত্র পুনরুদ্ধার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৮ শহীদের পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মরহুম আলহাজ্ব কমর উদ্দিন সাহেবের কন্যা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ৬ আসনের এমপি প্রার্থী সাবিনা খাঁন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান শহীদের বাড়িতে পৌছে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরোও বলেন, গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৭ জন শহীদ তাজ উদ্দিন, ছানি আহমদ, গৌছ উদ্দিন, নাজমুল ইসলাম, মিনহাজ উদ্দিন, কামরুল ইসলাম, হাসান আহমদ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিহত শহীদ জিলু আজ আমাদের মাঝে নেই। এই ক্ষতিটা আসলে অপূরণীয়, আমরা কোনভাবেই পূরণ করতে পারব না। যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী পাশে থাকার চেষ্টা করিতেছি বা ভবিষ্যত্বে থাকার চেষ্টা চালিয়ে যাব। ইনশা আল্লাহ।

এসময় সাবিনা খাঁনের সাথে গোলাপগঞ্জ উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদল, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET