, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের




গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৫ ২০২১, ২১:৫৪ | 857 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জে সেলিম উদ্দিন (৫০) এর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় নিহত সেলিম উদ্দিনের ভাই নাজিম উদ্দিন বাদি হয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, সেলিম উদ্দিন নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা (নং-০৭/১৪.০৭.২০২১) দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, বুধবার সকালে গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাদেপাশা ইউপির খাগাইল গ্রামের একটি নির্মানাধীন ভবন থেকে সেলিম উদ্দিন (৫০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার বাদেপাশা ইউপির পশ্চিম খাগাইল গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET