৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জে হাঙ্গার প্রজেক্টের পিএফজি’র সভার অনুষ্টিত




গোলাপগঞ্জে হাঙ্গার প্রজেক্টের পিএফজি’র সভার অনুষ্টিত

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৯ ২০২০, ২২:৩২ | 794 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সমাজসেবীদের অংশগ্রহণে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণকারীদের সংগঠন পিএফজি’র মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির কার্যালয়ে পিএফজি গ্রুপের উপজেলা সমন্বয়কারী গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রতিনিধি পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, কামাল আহমদ, কল্পনা রানী, রেবিন আক্তার, বিএনপির প্রতিনিধি আব্দুল জলিল সেলিম, ছালিক আহমদ, বদরুল আলম, দিলারা বেগম, তাছলিমা আক্তার, জাতীয় পার্টির প্রতিনিধি এস এ মালেক, রাজিয়া সুলতানা, গণফোরামের মোহাম্মদ আবুল হোসেন, বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল জাসদের তাজ উদ্দিন, সুশীল সমাজের প্রতিনিধি আব্দুল লতিফ সরকার, শাহ আলম, মহিলা পৌর কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, ফাহিমা আক্তার তুলি। অনুষ্ঠানে হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের রিজিওয়নাল কোঅডিনেটর হাফিজুর রহমান নোমান।এসময় বক্তারা বলেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন জন বিভিন্ন দলের অনুসারী হলেও দেশ, রাষ্ট্র ও সমাজের প্রয়োজনে সবার মধ্যে ঐক্যমত থাকতে হবে। সহনশীল মনোভাব থাকলে রাজনৈতিক হানাহানি থেকে রক্ষা পাওয়া সম্ভব। রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি সামাজিক অঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে এক প্লাটফর্মে আনতে হাঙ্গার প্রজেক্টের পিএফজিকে আরো শক্তিশালী করার জন্য সবাই ঐক্যমত পোষন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET