১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • গৌরনদীতে জামায়াতের রুকন সম্মেলন ‘আদর্শ রুকনরাই ইসলামী আন্দোলনের প্রাণশক্তি’- অধ্যাপক জব্বার




গৌরনদীতে জামায়াতের রুকন সম্মেলন ‘আদর্শ রুকনরাই ইসলামী আন্দোলনের প্রাণশক্তি’- অধ্যাপক জব্বার

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১০ ২০২৫, ০০:১৬ | 748 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘রুকনিয়াত কোনো পদ নয়, এটি আত্মিক উন্নয়ন ও আদর্শিক দৃষ্টান্ত স্থাপনের এক মহান দায়িত্ব। ইসলামী সমাজ বিনির্মাণে রুকনদের অগ্রণী ভূমিকাই জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি।’ বরিশালের গৌরনদীতে এক রুকন সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ডসংলগ্ন আল-হেলাল দাখিল মাদ্রাসা মিলনায়তনে গৌরনদী উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, ‘রুকনদের জীবনাচরণ এমন হতে হবে, যা দেখে অন্যরা ইসলামের প্রতি আকৃষ্ট হবে। চরিত্র, আমল ও আখলাকের মাধ্যমে তাদের হতে হবে সমাজের অনুকরণীয় আদর্শ।’
এসময় জাতীয় নির্বাচন প্রসঙ্গে মাওলানা আব্দুল জব্বার বলেন, ‘বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সচেতন জনগণ শিগগিরই একটিমাত্র পরিবর্তনের প্রত্যাশায় তাকিয়ে আছেন। ইসলামপন্থী, সৎ, জনকল্যাণে নিবেদিত প্রার্থী হিসেবে বরিশাল জেলা জামায়াত কর্মপরিষদের সদস্য হাফেজ মাওলানা কামরুল ইসলাম খানকে মানুষ নিজেদের প্রতিনিধিত্বে দেখতে চায়। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার এ যাত্রায় যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে।’
গৌরনদী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আল-আমীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা নায়েবে আমির ডা: মাহফুজুর রহমান, জেলা জামায়াত কর্মপরিষদের সদস্য ও বরিশাল-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান, সদস্য অধ্যাপক মো: সাইফুল ইসলাম, গৌরনদী উপজেলা সেক্রেটারি মো: বায়েজিদ হোসেন শরীফ, সহকারী সেক্রেটারি মো: রুহুল আমিন সবুজ, পৌর জামায়াত আমির মাওলানা হাফিজুর রহমানসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET