নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের গৌরনদীতে ক্যাথলিক ও ব্যাপ্টিস্ট চার্চে খৃষ্টান পল্লীগুলোতে যিশু খ্রিস্টের জন্মদিন পালন ও বড়দিনের উৎসব উদ্যাপণ করা হয়েছে।
গৌরনদী ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার মিন্টু বৈরাগী জানান, বড়দিন উপলক্ষে রাতে স্থানীয় ক্যাথলিক মিশনে রাতে প্রধান উপ্যাসনার পর কেককাটা, ইতিহাস ভিত্তিক গোশালা উদ্ধোধন, মিশা উৎসর্গ, সকালে চার্চে পবিত্র খ্রীষ্টযোগ, প্রার্থনা, কীর্তন, বাইবেল পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুপুরে প্রতিভোজের আয়োজন করা হয়।
সকালে বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম বার) বিভিন্ন চার্চ পরিদর্শন করেন ও আগত খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্চ (ওসি) গোলাম ছরোয়ার, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্চ (ওসি) মোঃ আফজাল হোসেন, পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান, এসআই আসাদুজ্জামান খান, এসআই বাবুল হোসেন।
অপরদিকে বড়দিন উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার সব গির্জাগুলোতে আইন-শৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছিল।









