, , ,

শিরোনামঃ-




গৌরনদী পৌর প্যানেল মেয়র বক্তিয়ার হাওলাদারের মৃত্যু

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০১৯, ১৯:৪৩ | 923 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের গৌরনদী পৌরসভার প্যানেল মেয়র ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বক্তিয়ার হাওলাদার (৪৮) বুধবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে দিয়াশুর গ্রামের নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য শান্তিচুক্তি পরীবিক্ষণ কমিটির আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচারক বলরাম পোদ্দার, গৌরনদী উপজেলা চেয়ার‌্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর সভাপতি মনির হোসেন মিয়া, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সৈকত গুহ পিকলু, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমীন হাওলাদার, ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সাঁন্টু ভূইয়াসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET