, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চট্টগ্রামস্থ সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী’র পক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত




চট্টগ্রামস্থ সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী’র পক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২১, ১৪:৩৪ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ আরিফুল ইসলাম, চট্টগ্রাম-

চট্টগ্রামস্থ কাজীর দেউডী সুগন্ধা হলে ২২ই জানুয়ারি ২০২১ ইংরেজি রোজ শুক্রবার বেলা ৩ঘটিকায়। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী, রেজাউল করিম চৌধুরী’র পক্ষে চট্টগ্রামস্থ সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিনিধি সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে, আসলাম আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। বাংলাদেশ সরকার ও সিটি কর্পোরেশনের সাথে মিলে ঐক্যবদ্ধভাবে সংগঠন সমুহকে কাজ করার আহবান জানান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।এসময় সংগঠনের প্রতিনিধিরা বলেন উন্নয়নের ধারা চলমান রাখতে চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন সমুহ যৌথ উদ্যোগে রেজাউল করিম চৌধুরীকে সমর্থন দিবে।এছাড়াও চট্টগ্রাম নগরিতেসামাজিক কর্মকান্ড বাস্তবায়নে যে সকল সমস্যাদি দেখা মিলে তা উল্লেখ করেন এই সভায়।এসময় চট্টগ্রাম নগরের প্রতিটি থানা ও ওয়ার্ড হতে ৫০টি সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET