১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০১৯, ১৫:৪১ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 দীর্ঘ ১৬বছর পরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার নিউ হোস্টেল মাঠে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সাংসদ অ্যাড. নুরুল আমিন রুহুল।
তিনি বক্তব্যে বলেন, আজকের এই সম্মেলন খুবই আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। যারা নতুন করে দায়িত্ব আসবেন, তারা অব্যশই এই উপজেলার সাংগঠনিক অবস্থা আরো শক্তিশালী করবেন। আপনাদের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী হবে। সরকারের উন্নয়ন কার্যক্রম এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে আপনারাই ভূমিকা পালন করবেন।
সম্মেলন উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল।
মতলব দক্ষিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মতলব দক্ষিন উপজেলা পরিষদ চেয়ারমান মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিএইচ কবির আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহ মাষ্টার, মঞ্জুর আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভুঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু পাটওয়ারী, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া।
এছাড়াও আরো অতিথিবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখেন। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও শান্তির প্রতিক পায়ড়া উড়িয়ে শুভ সূচনা করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
পরে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে কোন পদে ভোটগ্রহণ করা হয়নি। সম্মেলনে উপিস্থিত কাউন্সিলারবৃন্দ নতুন কমিটি গঠন করার জন্য জেলা আওয়ামী লীগের নেত-ৃবৃন্দের নিকট দায়িত্ব অর্পন করেন।
এর আগে সর্বশেষ ২০০৩ সালে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET