১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • চাঁদপুর মতলবের কৃতিসন্তান মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ ডাঃ মোঃ মামুন সরকার।




চাঁদপুর মতলবের কৃতিসন্তান মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ ডাঃ মোঃ মামুন সরকার।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০১৯, ১২:২৯ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কর্ম দক্ষতার মধ্য দিয়ে যেনো সেবাময় কর্মে নিয়োজিত থাকতে চাই জনগণের পাশে।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নাধীন বৃহত্তর নাউরী গ্রামের সরকার পরিবারে ১৯৯১ সালের ৯ই আগষ্ট জন্মগ্রহন করেন তরুণ উদীয়মান ডাঃ মোঃ মামুন সরকার। পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান মাষ্টার ও মাতা মাহমুদা বেগমের সংসারে চার ভাই তিন বোনের মধ্যে তিনি সর্ব কনিষ্ঠ। ৯৪নং উত্তর নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার প্রাথমিক স্তর সম্পন্ন করেন এই সুদর্শন। ২০০৬ সালে ঐতিহ্যবাহী নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৮ সালে ঢাকার বর্ণমালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এইচএসসি সম্পন্ন করেন এই মেধাবী শিক্ষার্থী। মিষ্টিভাষী অদম্য এ তরুণ ২০১৫ সালে গ্রেট চিনের ঢালী ইউনিভার্সিটি থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ২০১৫ সালে দেশে ফিরে এসে বিএমডিসি লাইসেন্স এক্সাম পাশ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইন্টারশীপ সম্পন্ন করেন উদীয়মান অগ্রজ। ঢাকায় শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট শিশু মেডিসিন বিভাগে মাস্টার্স-এ অধ্যয়নরত ছিলেন তিনি। প্রতিভাবান এই অগ্রজ ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উন্নিত হয়ে চলতি মাসে চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় বিতারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেয়ে শুরু করেন তার সেবাময় কর্মজীবন। প্রাণভরে শুভ কামনা রইল এই অগ্রজর জন্য কর্ম দক্ষতার মধ্য দিয়ে যেনো সেবাময় কর্মে নিয়োজিত থাকতে পারে অবিরত।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET