প্রেস বিজ্ঞপ্তি:- আলোকচিত্র শিল্পের প্রসারের লক্ষ্যে কাজ করা সংগঠন চাটগাঁর ছবিয়ালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, নবনির্বাচিত কমিটির প্রসিডেন্ট মঈন চৌধুরী এবং জেনারেল সেক্রেটারি মোঃ রুবেল,আগামী তিন বছর তাঁরা এই দায়িত্ব পালন করবেন।
আলোকচিত্র সংশ্লিষ্ট মানুষদেরকে আরো প্রশিক্ষিত করতে এবং এই শিল্পের প্রসারের লক্ষ্যে এক দল তরুণ আলোকচিত্রীদের নিয়ে ২৬ মার্চ ২০১৭ তে যাত্রা শুরু করা চাটগাঁর ছবিয়ালের
এবারই ১ম কাউন্সিল অনুষ্ঠিত হলো।
আজ শুক্রবার বিকালে নগরীর পূর্ব নাসিরাবাদ ক্যানভাস অব কালারের হল রুমে পূর্ব নির্ধারত ফটো আড্ডা অনুষ্ঠানের শেষে চার সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি এই ঘোষণা দেন।
কাউন্সিলের শুরুতে গঠনতন্ত্র নিয়ে আলোচনা, নতুন কমিটি গঠন ও ভবিষ্যৎ কর্মসূচির পরিকল্পনা উপস্থাপন করা হয়।
নবনির্বাচিত এই কমিটিতে কাজী মোঃ জহিরুল ইসলাম (ভাইস প্রেসিডেন্ট), ইমরান হোসাইন ইমু (অরগানাইজেশান সেক্রেটারি), মিঠুন ঘোষ (ট্রেজরার), রুবেল রহমান (অফিস সেক্রেটারি),
ইমরান হোসাইন (কনটেন্ট ক্রিয়েটর অফিসার),
প্রান্ত চৌধুরী (পাবলিসিটি অফিসার), নাসরিন এনি ( ওমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি) জাকির হোসেন (চিফ ক-অর্ডিনেটর) নির্বাচিত হন ।
এছাড়াও এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আছে মনজ কুমার দে, সাইফুল ইসলাম শিপু, পরিতোষ দাশ, মামুন রহমান, রায়হান হোসাইন, আশিকুল মাওলা মুন্না, অরিত্র বর্ণ ।
Please follow and like us:









