৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চুকনগর বাজার কমিটির আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। 




চুকনগর বাজার কমিটির আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২৬, ১৬:৫২ | 722 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার বণিক সমিতির আয়োজনে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বাজার বণিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব সহিদুল ইসলাম। বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আটলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল আলিম শাহিন, আলহাজ্ব শেখ মশিউর রহমান, বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোসলে আক্তার লেলিন, কোষাধ্যক্ষ মেহেদী হাসান বাবলু, দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, বাজার উন্নয়ন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, সদস্য কৃষ্ণ বিশ্বাস, মোঃ জামির হোসেন, আব্দুল হালিম মোড়ল, মাওঃ বাহারুল ইসলাম,  কেশবপুর উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক কামরুজ্জামান লিটন, সাংবাদিক কোমল রাহা, জিএম আলী হুসাইন, এস এম কামরুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন চাকুন্দিয়া জামেয়া ইমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক মুফতি লোকমান হুসাইন। এছাড়া বেগম খালেদা জিয়ার সম্মানে সকাল থেকে বেলা ১টা পর্যন্ত বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET