, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে অসহায় ও দিনমজুর ১৩৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৫ ২০২০, ১৫:০৫ | 1018 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে বরৈয়া মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ৫ম ধাপে আসন্ন ঈদুল আযহা সামনে রেখে করোনা ভাইরাস চলাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দিনমজুর ১৩৫ পরিবারের মাঝে ডাঃ জাবির বিন জামানের অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোশাররফ হোসেন। বসন্তপুর মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরৈয়া মানব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা বদরুজ্জামান মেম্বার, সভাপতি আবুল হাশেম, পরিচালক মোঃ সুজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সকল পরিচালক-সদস্যবৃন্দ। প্রত্যেক পরিবারকে প্যাকেটভর্তি চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া হয়। উল্লেখ্য, বরৈয়া মানব কল্যাণ সংস্থা দেশে অবস্থানরত ব্যক্তি ও প্রবাসীদের দেয়া অনুদানে ধারাবাহিকভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET