কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে চৌদ্দগ্রাম বাজারস্থ স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে চৌদ্দগ্রাম এইচ জে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়, চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসা ও চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার দুই সহ¯্রাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলনের পর কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, চৌদ্দগ্রাম সরকারি কলেজের ইংরেজী অধ্যাপক ও দুদকের সাবেক সহকারী পরিচালক মোঃ ফখরুদ্দিন পিন্টু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল। চৌদ্দগ্রাম এইচ জে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেন গুপ্তের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ আর বাচ্চু খাঁ, এডভোকেট মোঃ শহিদ উল্লাহ, সেক্রেটারী মোঃ জামাল হোসেন, সদস্য মজিবুর রহমান বাবলু, আ’লীগ নেতা ইদ্রিস মিয়াজীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশের আগে সকালে উপজেলা পরিষদের সামনে দোয়েল চত্বরে ‘দুর্নীতি বিরোধী’ স্লোগান সম্বলিত একটি ব্যানার টাঙান নেতৃবৃন্দ।
( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)









