চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ফুলকলি কালচারাল সেন্টার আয়োজিত গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবীদ ডাঃ সারোওয়ার্দী। সিএইচিসিপি’র প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইউসুফ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কিন্ডার গার্টেন এসোসি য়েশনের সেক্রেটারী একরামুল হক মিন্টু, পরীক্ষা নিয়ন্ত্রণ শহিদুল ইসলাম ভুট্টু, উপদেষ্টা শফিকুর রহমান। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে গুণীজন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়।
Please follow and like us:









