, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রামে গুলিভর্তি বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক




চৌদ্দগ্রামে গুলিভর্তি বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২০, ১৭:৪৬ | 1288 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে এক রাউন্ড গুলিভর্তি বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী মোঃ শরীফকে আটক করেছে র‌্যাব। সে উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ্বর গ্রামের মোস্তফা কামালের ছেলে। বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব তথ্যটি নিশ্চিত করেছেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে র‌্যাব-১১ কুমিল্লার একটি টিম সাঙ্গিশ্বর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ মোঃ শরীফ(২৪) কে আটক করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, টেহুারবাজিসহ বিভিন্ন অপরাধ করার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET