, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে নতুন করে আরও ১০ জনের করোনা শনাক্ত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৮ ২০২০, ১৭:৪৩ | 1118 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে রোববার নতুন করে আরও ১০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা ২৪০ জন। হোম কোয়ারেন্টিনে থেকে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ্য হয়েছে ১৫৯ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান। জানা গেছে, গত ২৮ জুন নতুন শনাক্ত হওয়া শিশু, নারী ও পুরুষের নমুনা নেওয়া হয়। পরীক্ষা শেষে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। নতুন শনাক্ত ব্যক্তিরা হলেন; চৌদ্দগ্রাম পৌরসভার নোয়াপাড়ার হাজী আবদুল মজিদ, নবগ্রামের শারমিন, ওয়াপদা অফিসের আতিকুর রহমান, চান্দিশকরা গাজী রোজী, মুন্সিরহাট ইউনিয়নের সিংরাইশের বেলী বেগম, আলকরা ইউনিয়নের কুলাসারের নুরুল হক, ইসরাত জাহান, চাঁদনী, তাসিন ও জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামের নুসরাত। এদিকে দিন দিন চৌদ্দগ্রাম উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET