১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে বিদায়ী ইমামকে সংবর্ধনা দিল এলাকাবাসী 




চৌদ্দগ্রামে বিদায়ী ইমামকে সংবর্ধনা দিল এলাকাবাসী 

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২৫, ০৩:৩০ | 739 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের মেষতলা উত্তর পাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। শুক্রবার মসজিদ কমিটির সভাপতি বাহাদুর হোসাইনের নেতৃত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপহার হিসেবে নগদ টাকা এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করে।
মসজিদ কমিটির সভাপতি বাহাদুর হোসাইন বলেন, মাওলানা আবু বক্কর মসজিদে অত্যন্ত সুনামের সহিত দীর্ঘ আট বছর দ্বীনের খেদমত করেছেন। বিদায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী জাফর আহমেদ, জামায়াতের মেষতলা গ্রাম সভাপতি মাছুম বিল্লাহ, সামাজিক ব্যক্তিত্ব দলিলুর রহমান, যুবনেতা মির্জা ইউসুফ শামীম, মাওলানা জাহিদ হাসান, সামাজিক ব্যক্তিত্ব কামাল হোসেন, মোস্তফা, আলমগীর হোসেন প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET