২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধার সন্তানদের জায়গা জোর পূর্বক দখলের অভিযোগ




চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধার সন্তানদের জায়গা জোর পূর্বক দখলের অভিযোগ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২২ ২০২০, ২৩:২৪ | 1033 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে প্রভাবশালীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা শফিকুর রহমান চৌধুরীর ওয়ারিশসূত্রে পাওয়া ১০ শতক জায়গা জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আদালতে মামলা ছাড়াও দখল থেকে জায়গা উদ্ধার করতে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দফতরে আবেদন(নং-২৭৯৯) দায়ের করেছেন মুক্তিযোদ্ধার স্ত্রী ও তিন ছেলে।
আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, পৈত্রিক ওয়ারিশ সূত্রে মুক্তিযোদ্ধা শফিকুর রহমান চৌধুরী সাবেক ১৮ হালে ২৮১ দাগে ৩০ শতক সম্পত্তিতে দখল থাকা অবস্থায় বিএস ৩৫৭নং খতিয়ান তৈরি করেন। তিনি ইন্তেকালের পর তাঁর তিন ছেলে মজিবুর রহমান চৌধুরী, মফিজুর রহমান চৌধুরী, মতিউর রহমান চৌধুরী ও স্ত্রী মাসুদা বেগম ওই সম্পত্তি ওয়ারিশ সূত্রে বাড়িঘর, গাছ লাগিয়ে ভোগ দখল করে আসছেন। মুক্তিযোদ্ধা মৃত শফিকুর রহমান চৌধুরীর তিন ছেলে চাকুরিতে কর্মরত থাকায় ৩০ শতক সম্পত্তির পূর্ব অংশে ১০ শতক সম্পত্তি ২০১৮ সালের এপ্রিল মাসে জোরপূর্বক ঘর নির্মাণ করে দখলে নেয় মৃত আবদুল কুদ্দুস চৌধুরীর ছেলে মোঃ কাশেম চৌধুরী মিন্টু, আবুল কালাম আজাদ চৌধুরী ও মোঃ তৌহিদুজ্জামান চৌধুরী। ২০১৯ সালের ২৮ এপ্রিল দখলীয় সম্পত্তি সরিয়ে পূনরায় দখল বুজিয়ে দেয়ার জন্য বললে তারা অস্বীকার করে।
এদিকে অন্য একটি অভিযোগে আরও উল্লেখ করা হয়, মামলার আসামী আবুল কালাম আজাদ ১৯৮৮ সালে মকবুল হত্যা মামলার আসামী এবং তৌহিদুজ্জামান মাদক ব্যবসার অভিযোগে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিল।
এ ব্যাপারে মোঃ কাশেম চৌধুরী মিন্টু বলেন, ‘যে জায়গা নিয়ে মামলা দেয়া হয়েছে সেটি ৭০ বছর যাবৎ আমাদের দখলে রয়েছে। কারো সম্পত্তি জোরপূর্বক দখল করিনি এবং ইচ্ছাও নেই’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET