৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে যথাযোগ্য মর্যাদায় মুজিব জন্মশত বার্ষিকী পালিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৭ ২০২০, ১৫:৩৪ | 1262 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির কার্যালয়ে মিলাদ মাহফিল, উপজেলা পরিষদে কেক কাটা অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা দুইটি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।

ইউএনও মাসুদ রানার সভাপতিত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহম্মেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, সুপ্রীমকোর্টের আইনজীবী ড. আবদুল মান্নান ভুঁইয়া, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগ নেতা জিএম মীর হোসেন, আকতার হোসেন পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, জিএম জাহিদ হোসনে টিপু, শাহজালাল মজুমদার, মোঃ মোশারেফ হোসেন, জয়নাল আবেদীন খোরশেদ, কাজী জাফর আহাম্মেদ, ভিপি মাহবুব হোসেন মজুমদার, পৌর যুবলীগ সভাপতি আবদুল হক, যুবলীগ নেতা আলমগীর হোসেন বিপ্লব, মোতাহার হোসেন ঝুমনসহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 

এরআগে বঙ্গবন্ধু স্কয়ারে এএসপি সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে পুলিশের উদ্যোগে পুস্পস্তবক অর্পন করা হয়। এতে উপস্থিত ছিলেন থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ, মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দীনসহ থানা, হাইওয়ে ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের পুলিশ অফিসারবৃন্দ। মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে থানা এলাকা আলোকসজ্জা করা হয়।

এছাড়াও সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। দিবসটি উপলক্ষে আ’লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন গ্রামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET