৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে শতাধিক দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ




চৌদ্দগ্রামে শতাধিক দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১১ ২০২৫, ১৯:৫৫ | 698 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাওলানা আবদুর রশিদ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বাতিসা ইউনিয়নের কালিকসার গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুর রহমান, সহকারী সমাজসেবা কর্মকর্তা আহমদ উল্যাহ। মাওলানা আবদুর রশিদ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাওলানা মহিবুল্লাহর সভাপতিত্বে, সংস্থার পরিচালক এনায়েত উল্লাহ মাসুম ও কর্মকর্তা বেলাল হোসেন শাকিলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ফুড প্যাকেজ ছাড়াও ১০টি টিউবওয়েল বিতরণ করা হয়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET