১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের বর্ণাঢ্য র-্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা।
শুক্রবার(১ মে) বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা শ্রমিকদলের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা শ্রমিকদলের সহসভাপতি আবদুল মমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, পৌরসভা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ রুবেল, চিওড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সোহরাব হোসেন সোহাগ।
উপজেলা শ্রমিকদলের কার্যকরী সভাপতি মোঃ ফারুখ হোসেন খান ও পৌরসভা শ্রমিকদলের সভাপতি মোঃ মাহবুবুর হক মজুমদারে সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম রাজু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য এডভোকেট হুমায়ুন পাটোয়ারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, মোঃ শাহ আলম, বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদুল রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ারের হোসেন পাটোয়ারী দুলাল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম দুলাল, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য রাসেল মজুমদার, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, সদস্য সচিব বদিউল আলম খান নোমান, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহবুবুর হকসহ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Please follow and like us:









