, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে সমাজ পরিবর্তনে বইপড়ার ভূমিকা ও বই বিনিময় উৎসব




চৌদ্দগ্রামে সমাজ পরিবর্তনে বইপড়ার ভূমিকা ও বই বিনিময় উৎসব

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০২৫, ২০:০২ | 746 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জ্ঞান হচ্ছে আলো, অজ্ঞানতা হচ্ছে অন্ধকার। জ্ঞানের আলো যেখানে আসে সেখানে অন্ধকার থাকতে পারেনা। বইয়ের মাধ্যমে বিকশিত হয় জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য থেকে শুরু করে নৈতিকতা ও জীবনবোধ। তাই জ্ঞান অর্জন ও সমাজ পরিবর্তনে বইপড়ার ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের মাঝে সমাজ পরিবর্তনে বই পড়ার ভূমিকা নিয়ে আলোচনা ও বই বিনিময় উৎসবের আয়োজন করে বিলকিছ-আলম পাঠাগার। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে করা হয় বই বিনিময়।
বুধবার কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই শহীদ জামশেদুর রহমানের বাবা জালাল আহম্মেদ।
বিলকিস আলম পাঠাগারের সভাপতি মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে ও কবি ইমরান মাহফুজের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও ব্যাংকার আগা আজিজুল ইসলাম চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান, গবেষক ড. কাজল রশীদ শাহীন, কথা সাহিত্যিক ফয়সাল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন। পাঠাগারের অভিজ্ঞতা বর্ণনা করেন ডা: আবদুল হালিম। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET