২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রামে ৩ শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ ব্যাংকার্স সোসাইটির




চৌদ্দগ্রামে ৩ শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ ব্যাংকার্স সোসাইটির

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২১, ১৬:০০ | 1111 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তানদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’-এর উদ্যোগে শুক্রবার অফিস ছুটির দিনে ৩ শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের ঘাসিগ্রাম, চাঁন্দুল, চকলক্ষীপুর, আশ্রাফপুর, বেলঘর, শুয়ারখীল, উজিরপুর, ভাটবাড়ী, শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর, বগৈড় ও রামচন্দ্রপুর, কাশিনগর ইউনিয়নের অলিপুর, যাত্রাপুর, বড় কাছনাই, হিলাল নগর গ্রামে পৃথকভাবে কম্বল বিতরণ করা হয়।
চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’র সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাইন উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্যাহ এফসিএ’র নির্দেশনায় এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এস এম হাবিব মহসিন সুধনের তত্বাবধানে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শহীদুল হক খন্দকার, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কাজী তারেক, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট কাজী ইলিয়াছ, সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সোহেল, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ, প্রাইম ব্যাংকের কর্মকর্তা ইমরান হোসেন, সোনালী ব্যাংক মিয়াবাজার শাখার ব্যবস্থাপক মোঃ আবুল কাসেম, কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা আবুল বাশার, পূবালী ব্যাংকের কর্মকর্তা আবদুল্লাহ শাহেদ মিয়াজী, প্রাইম ব্যাংকের ফেনী শাখার ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম, এনআরবিসিবি ব্যাংকের কর্মকর্তা মোঃ রুবেল হোসেন ও পূবালী ব্যাংকের কর্মকর্তা মো. লোকমান হোসেন সুমন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET