, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমানসহ ১৩ জনের করোনা সনাক্ত সর্বমোট আক্রান্ত ৪৭- সুস্থ ২




চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমানসহ ১৩ জনের করোনা সনাক্ত সর্বমোট আক্রান্ত ৪৭- সুস্থ ২

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০১ ২০২০, ১৫:২৪ | 1699 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন করে পৌর মেয়রসহ ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে চৌদ্দগ্রামে ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে ২ জন সুস্থ হয়েছেন। নতুন আক্রান্তরা হচ্ছেন- চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান (৪৮), রামরায় গ্রামের আমির হোসেন (৭০), একই গ্রামের মফিজুর রহমান (৫৫), চাঁন্দিশকরা গ্রামের নাজমুল (৩২), মুন্সীরহাট ইউনিয়নের মিজানুর রহমান সবুজ (৪৩), চিওড়া ইউনিয়নের ধোড়করার শরিফুল ইসলাম (২৯), কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের ইমাম উদ্দিন (৪৭), বুদ্দিনের ইমন (২৬), উজিরপুর ইউনিয়নের মিয়াবাজারের মাহবুব (৪৯), ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুরে রিয়াদ (২৫), কাশিনগর ইউনিয়নের অলিপুরের বশির (২৫), আলকরা ইউনিয়নের আলকরা গ্রামের আবু সাঈদ (৩১) ও কুলাসারের মুসা (৫২)। গত ২৮ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষা শেষে ৩১ মে রির্পোট পজেটিভ আসে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান জানান। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET