সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পানি উন্নয়ন বোর্ডের পাউবোর জায়গায় বালু মজুদকরণের দায়ে সিরাজগঞ্জের চৌহালীতে ৩ বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অভিযান চলাকালে জব্ধ করা হয়েছে প্রায় ১০ লাখ টাকা মূল্যের বালু।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের জোতপাড়া যমুনা নদীর সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অর্থদন্ডপ্রাপ্ত বালু ব্যবসায়ীরা হলেন- ওই এলাকার গিয়াস উদ্দিন,আব্দুল মজিদ ও আবু সাইদ সিকদার । একই সাথে তিন বালু ব্যবসায়ীকে দেড়লাখ টাকা জরিমানা করা হয়েছে।
চৌহালী উপজেলা ইউএনও অফিসের প্রোসেস সার্ভার আব্দুল হাকিম জানান, জোতপাড়া নদীর ঘাট সংলগ্ন এলাকায় যমুনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল স্থানীয় একটি চক্র। বৃহস্পতিবার দুপুরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বালু উত্তোলনে জড়িত তিন ব্যবসায়ীকে আটক করে তাদের দেড় লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। এছাড়া সরকারি জায়গায় বালু রাখার দায়ে প্রায় দেড় লাখ ঘনফুট বালু জব্দ করা হয়। যার মূল্য প্রায় ১০ লাখ ৷ এদিকে গতকাল রাতে উপজেলা নির্বাহী অফিসারের Uno chauhali Sirajganj এর আইডি থেকে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ নিম্নে হুবাহু তুলে ধরা হলো ,গত ১২/০১/২০২৩ তারিখ বৃহস্পতিবার দিন ব্যাপী উপজেলা প্রশাসন, চৌহালী, সিরাজগঞ্জের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে ০৩জন ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উত্তোলনকৃত বালি জব্দ করা হয়, যা পরবর্তীতে বিধি অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করে নিষ্পত্তি করা হবে। এসময় ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুত ও ইউপি সদস্য হাবিবুর রহমান হাবলু৷









