, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় আউশ আবাদ প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১০ ২০১৮, ১৭:৫৯ | 770 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি ঃ

ছাগলনাইয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তের আয়োজনে মঙ্গলবার দুপুরে ছাগলনাইয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে ২৮০ জন কৃষকের মাঝে খরিফ মৌসুমে আউস আবাদ প্রনোদনা কর্মসূচীর বিনামূল্যে বীজ, সার, সেচ ও আগাছা দমনে আর্থিক সহায়তা প্রদান কর্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে এ প্রনোদনা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রায়হানের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ফেনী জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী, একটি বাড়ী একটি খামারের উপজেলা সমন্বয়কারী মোঃ রফিক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল চৌধুরী বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা জানেন যে, কৃষক বাংলাদেশের অর্থনীতির মুল শক্তি, কৃষ এ দেশের প্রাণ। তাই শেখ হাসিনা কৃষকদের সাবলম্বী করার জন্য  কৃষকদের প্রনোদনা প্রদান করছেন। সভাপতির বক্তব্যে ইউএনও শাহিদা ফাতেমা চৌধুরী বলেন, সরকার যে উদ্দেশ্যে কৃষকদের বিনামূল্যে বীজ, সার, সেচ ও আগাছা দমনে আর্থিক সহায়তা করছে আপনারা তার যথাযথ ব্যবহার করবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET