ছাগলনাইয়ায় করোনা ভাইরাস’র উপসর্গ নিয়ে মোঃ ফজলুল হক (৫৫) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানাগেছে। তিনি উপজেলার ৮ নং রাধানগর ইউপির নতুন করৈয়া লক্ষ্মীপুর গ্রামের হাজী বাড়ীর বাসিন্দা। স্বজনরা জানান, গত কয়েকদিন যাবত তিনি জ্বরে ভুগছিলেন। হঠাত শ্বাস কষ্ট ও শরীরে কাঁপনি দেখা দিলে ফেনী সদর হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় ফেনী সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মঙ্গলবার সকাল ১০ টায় নিজ বাড়ীর দরজায় মৃতের জানাজার নামাজ শেষ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।
Please follow and like us:









