ছাগলনাইয়া উপজেলাধীন মহামায়া ইউপির ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোহাম্মদ মামুনুর হক পাটোয়ারীর শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৩ ফেব্রæয়ারী) সকাল ১১ টায় ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের এ শপথ বাক্য পাঠ করান। উপজেলা নির্বাহী অফিসা’র কার্যালয়ে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন, মহামায়া ইউপির মেম্বার ওবায়দুল হক, ফরিদ আহাম্মদ, সেলিনা আক্তার, আয়েশা আক্তার। এসময় নবনির্বাচিত মেম্বার মামুনুল হক পাটোয়ারীর সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর মহামায়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে পাঁচ জন প্রার্থীর মধ্যে মামুনুল হক পাটোয়ারী ৬৯৮ ভোট পেয়ে সাধারণ মেম্বার পদে নির্বাচিত হয়।









