, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ছাগলনাইয়ায় বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার




ছাগলনাইয়ায় বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মার্চ ০১ ২০২০, ১৮:৩১ | 1754 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ আঁধার মানিক গ্রামে দু’দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারী) দিবাগত রাত দেড়টায় এই ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম মাহফুজ আলম সুজন (২৮)। সে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের জাহাঙ্গীর আলমের পুত্র। এই সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক, ২টি তরতাজা বন্দুকের কার্তুজ ও ব্যবহৃত ৩টি কার্তুজের খোসা উদ্ধার করেছে। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের দক্ষিণ আঁধার মানিক এলাকায় রাত দেড়টার দিকে দু’দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায় সে একজন ডাকাত। তার নাম মাহফুজ আলম সুজন। এই সময় ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক, ২টি তরতাজা বন্দুকের কার্তুজ ও ব্যবহৃত ৩টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে। সহকারী পুলিশ সুপার (সার্কেল) নিশান চাকমা জানান, নিহত ডাকাতের পরিচয় জানা গেছে তার নাম মাহফুজ আলম সুজন (২৮)। সে সোনাগাজী থানার আমিরাবাদ ইউনিয়নের চরকৃষ্ণ জয় গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET