নজরুল ইসলাম চৌধুরীঃ
চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন “বাংলার দৃষ্টি” নামক সংগঠনের পক্ষ থেকে ছাগলনাইয়ায় চল্লিশ জন গরিব ও দুঃস্থ শিশুদের মাঝে ঈদ বিস্ত্র বিতরণ করা হয়। শনিবার (১ জুন) সকাল ১১ টায় ছাগলনাইয়া পৌর এলাকার ৫নং ওয়ার্ড পশ্চিম ছাগলনাইয়া দারুততাক্ওয়া নুরাণী মাদ্রাসা আঙ্গিনায় এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

এসময় বাংলার দৃষ্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মোঃ সাইদুল ইসলাম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম মজুমদার, মাসুদ আলম, মুরাদ হোসেন, সাইদুল হক মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী।
Please follow and like us:









