নতুন ভবন নির্মান গড়ার প্রত্যয়ে ছাগলনাইয়ায় বিল্ডিং প্ল্যানিং কনসালটেন্ট নামক এক প্রতিষ্ঠান’র শুভ উদ্ভোধণ ও দোয়া মাহফিল’র আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় ছাগলনাইয়া বাজার’র জিরো পয়েন্ট সংলগ্ন মজুমদার মার্কেট’র ৩য় তলায় উক্ত অফিসটি’র শুভ উদ্ভোধণ করা হয়। উদ্ভোধণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিল্ডিং প্ল্যানিং কনসালটেন্ট’র সত্বাধিকারী ইন্জিনিয়ার মোঃ রাজিব হোসেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক সাংবাদিক এম. দেলোয়ার হোসেন সওদাগর, দপ্তর সম্পাদক সাংবাদিক কাজী নুরুল আলম নিলু, ব্যবসায়ী নুর হোসেন মজুমদার, মোঃ আতিক চৌধুরী, মোঃ মোশারফ হোসেন সহ অন্যন্য ব্যবসায়ীবৃন্দ। উদ্ভোধনী অনুষ্ঠান শেষে বাঁশপাড়া মসজিদ’র ইমাম মোঃ আবদুল্লাহ্’র পরিচালনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিল্ডি প্ল্যানিং কনসালটেন্ট’র সত্বাধিকারি বিএসসি ইন্জিনিয়ার মোঃ রাজিব হোসেন গনমাধ্যমকে বলেন, শুধু ছাগলনাইয়া নয় অন্যন্য জেলা উপজেলাতেও টেকসই, মজবুত বিল্ডিং প্ল্যানিং করতে আমার প্রতিষ্ঠান বদ্ধপরিকর। সেবা বিষয়ক জিজ্ঞেস করলে বিএসসি ইন্জিনিয়ার মোঃ রাজিব হোসেন আরো বলেন, বিল্ডিং প্ল্যানিংয়ে যত দক্ষতার প্রয়োজন সেই আলোকে কাজ করে যাবো ইনশাআল্লাহ্। আমাদের সেবার মধ্যে আছে, বিল্ডিং প্ল্যানিং, কনসালটেনসি, আর্কিটেকচারাল, ইন্টেরিয়র ডিজাইন, সয়েল টেষ্ট, পাইলিং ও কনস্ট্রাকশন।









