১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাট ২২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় টার্মিনাল শ্রমিক কমিটি ঘোষণা




বাগেরহাট ২২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় টার্মিনাল শ্রমিক কমিটি ঘোষণা

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৯ ২০২৬, ২৩:২১ | 610 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্তর্গত বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে ২২ সদস্য বিশিষ্ট টার্মিনাল শ্রমিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৯ মে) সকালে বাগেরহাট বাস টার্মিনালের শ্রমিক সংগঠনের কার্যালয়ে কমিটি গঠনের উদ্দেশ্যে আয়োজিত সভায় বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি  আবুল কাশেম (সেলিম) এবং সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলামের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে মোঃ সোলায়মান সরদার মামুনকে সভাপতি এবং মোজাফফর হোসেন মোজামকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি খান মনিরুল ইসলাম ইব্রাহীম, শেখ জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মিনা,  সাংগঠনিক সম্পাদক ইশারাত আলী ছোট, প্রচার সম্পাদক তাহিদ মল্লিক, দপ্তর সম্পাদক বাবুল মিনা, কোষাধ্যক্ষ ইসমাইল মিনা, সদস্য মোঃ শাহিন, মুরাদ শেখ, ইসরাফিল রানা, সজিব সাহা, সজিব দত্ত, ইমরান, শান্ত, নিমাই সরকার, মাশুক, কান্তা, আবুল হোসেন (খোকন),  রহমান মিনা ও শাহাদাত মিনা।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, বাস টার্মিনাল ও আশেপাশের অবৈধ কার্যক্রম, দুর্নীতি, মাদকবিরোধী কার্যক্রম, অবৈধ গাড়ি চলাচল বন্ধ সহ আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামী এক বছরের জন্য টার্মিনাল শ্রমিক কমিটি গঠন করা হয়। আশা করছি টার্মিনালের শান্তি শৃঙ্খলা এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় নিঃস্বার্থভাবে কাজ করবেন এই কমিটি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। সিনিয়র সহসভাপতি শাহাজান মিনা, সহ-সভাপতি মোঃ জিয়াউদ্দিন ( জিয়াম), যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ- সম্পাদক মো:মতিয়ার রহমান মিনা, লাইন সম্পাদক সরদার জসিমসহ অন্যান্য গন্যমান্য ব্যাক্তি বর্গ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET