২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঘুড়কা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা মৃত্যুঞ্জয় দাম মহাদেব 




ঘুড়কা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা মৃত্যুঞ্জয় দাম মহাদেব 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১৯ ২০২৬, ২৩:০৬ | 616 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তুষার আহমেদ:
সিরাজগঞ্জের সলঙ্গায় ৪নং ঘুড়কা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রনেতা মৃত্যুঞ্জয় দাম মহাদেব।
তিনি বাসুদেবকোল গ্রামের গোপাল চন্দ্র দামের ছেলে ও সলঙ্গা থানা জিয়া পরিষদের সহ-সভাপতি ও সলঙ্গা থানা হিন্দু ,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি,সাবেক মেম্বার স্বর্গীয় রাম চন্দ্র(বান্দু) দামের সুযোগ্য নাতি ও সাবেক  মহিলা মেম্বার আরতি রানী দামের ভাতিজা। তিনি মূলত একজন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষা অনুরাগী মানুষ। স্থানীয় রাজনীতিতে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে অত্র এলাকার বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তিনি অতীতে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং এলাকার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন।সাবেক এই ছাত্রনেতা তার এলাকায় একজন সৎ ও পরিচ্ছন্ন ইমেজের মানুষ হিসেবে পরিচিত। ছাত্রজীবন থেকেই স্থানীয় মানুষের অধিকার ও এলাকার উন্নয়নের পক্ষে সোচ্চার থেকেছেন। তিনি ঘুড়কা ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন,দুর্নীতি প্রতিরোধ ও আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে স্থানীয় জনমত গঠন ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।স্থানীয়দের মতে সাবেক এই ছাত্রনেতা নির্বাচিত হলে  ঘুড়কা ইউনিয়নে ব্যাপক জনকল্যাণমূলক কাজ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে। এলাকাভিত্তিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে তার সুস্পষ্ট রূপরেখা রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET