, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • ছাগলনাইয়ায় শিরীন আখতার এমপির পক্ষে শীতবস্ত্র বিতরণ




ছাগলনাইয়ায় শিরীন আখতার এমপির পক্ষে শীতবস্ত্র বিতরণ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২১, ২১:৩০ | 1020 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ায় ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মহামায়া ইউনিয়ন জাসদের সহ-সভাপতি আলহাজ্ব হাবিব উল্লাহ মজুমদারের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১১ টায় বক্তারহাট বাজারে শতাধিক অসহায় পরিবারের সদস্যদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। আলহাজ্ব হাবিব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক জোট ফেনী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নেতা সাহাব উদ্দিন, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ, উপজেলা শ্রমিক জোটের সভাপতি ওবায়দুল হক চৌধুরী, মহামায়া ইউনিয়ন জাসদের সভাপতি আবদুল হান্নান, ফেনী জেলা শ্রমিক জোটের সহ প্রচার সম্পাদিকা জাহেদা আক্তার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET