ছাগলনাইয়ায় ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মহামায়া ইউনিয়ন জাসদের সহ-সভাপতি আলহাজ্ব হাবিব উল্লাহ মজুমদারের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১১ টায় বক্তারহাট বাজারে শতাধিক অসহায় পরিবারের সদস্যদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। আলহাজ্ব হাবিব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক জোট ফেনী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নেতা সাহাব উদ্দিন, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ, উপজেলা শ্রমিক জোটের সভাপতি ওবায়দুল হক চৌধুরী, মহামায়া ইউনিয়ন জাসদের সভাপতি আবদুল হান্নান, ফেনী জেলা শ্রমিক জোটের সহ প্রচার সম্পাদিকা জাহেদা আক্তার।







