১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাগলনাইয়া উপজেলা জাসদের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী ইঞ্জিনিয়ার শফিকুল আনোয়ারের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। মঙ্গলবার সকালে পুর্ব ছাগলনাইয়া শহীদ বুদ্ধিজীবী ইঞ্জিনিয়ার শফিকুল আনোয়ার কবরে শ্রদ্ধা নিবেদনে উপজেলা জাসদ নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মেম্বার, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ রিপন, উপজেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল বাশার ভূঁঞা, মহামায়া ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক কাজী মোতাহার ইসলাম সাইফুল, রাধানগর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জাসদ ছাত্রলীগ ছাগলনাইয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জাবেদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ এসময় সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।








