, , ,

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • ছাগলনাইয়া দারুল কোরআন একাডেমীতে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান




ছাগলনাইয়া দারুল কোরআন একাডেমীতে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

এম দেলোয়ার হোসেন, ছাগলনাইয়া,ফেনী করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৯, ১৭:০৩ | 1245 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া দারুল কোরআন একাডেমীর তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ সোমবার সকাল ১০ টায় একাডেমী মাঠে অনুষ্ঠিত হয়। দারুল কোরআন একাডেমীর পরিচালক হাফেজ মাওঃ আবু নাছেরেব সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া ইম্পিরিয়্যাল স্কুলের চেয়ারম্যান মোঃ নুর হোসেন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নাছির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাওলানা আবুল বশর ও আবদুল কাদের। এসময় দারুল কোরআন একাডেমীর তৃতীয় শ্রেনীর ১৪ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET