, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়া যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০১৮, ১৯:০৫ | 789 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস জাতীয় দিবস  উপলক্ষ্যে ছাগলনাইয়ায় নানান কর্মসূচি পালন করা হয়। ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় সোমবার সকালে ছাগলনাইয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী সভাপতিত্বে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) কাজী মোঃ মহসীন উজ্জ্বল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম মুর্শেদ পিপিএম, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি সামছুদ্দিন আহম্মদ বুলু মজুমদার, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ছাগলনাইয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। বেলা ১২ টার সময় উপজেলা অডিটোরিয়াম হল রুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধণা প্রদান করা হয়। দিবসের প্রথম প্রহরে ছাগলনাইয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে ছাগলনাইয়া পৌরসভার আয়োজনে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শ্রেনী পেশাজীবীদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলার পুরস্কার বিতরণ করেন পৌর মেয়র এম মোস্তফা ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কাজী মোঃ মহসীন উজ্জ্বল। এছাড়া ছাগলনাইয়া উপজেলা বিএনপি ও  অঙ্গসংগঠনের অংশগ্রহণে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাসদ নেতা কাজী আবদুল বারীর নেতৃত্বে জাসদের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসান ও সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের নেতৃত্বে ছাগলনাইয়ার সাংবাদিকবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। সন্ধ্যায় উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET