২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ছিন্নমূল মানুষের জন্য ‘ভয়েস অভ কাজিপুর’ র শীতবস্ত্র বিতরণ




ছিন্নমূল মানুষের জন্য ‘ভয়েস অভ কাজিপুর’ র শীতবস্ত্র বিতরণ

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০১৯, ২১:৩৩ | 839 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 জনপ্রিয় সামাজিক সংগঠন ভয়েস অভ কাজিপুরের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।হাড় কাঁপানো শীতের শুরুতেই ব্যতিক্রমী পন্থায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এই মানবিক সংগঠনের পক্ষ থেকে।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী থেকে শুরু করে সীমান্তবাজার পর্যন্ত বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে অসহায় ছিন্নমূল মানুষদের খুঁজে বের করে তাঁদের কাছে পৌঁছে দেওয়া হয় শীতবস্ত্র।
সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এসব অসহায় শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে সংগঠনের প্রধান সমন্বয়কারী আশকার পাইন জানান, ‘ভয়েস অভ কাজিপুর’ র মাননীয় সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে সংগঠনের একাধিক টিম মূলত ছিন্নমূল মানুষগুলোকে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এই তীব্র শীতে যাদের কোন শীতবস্ত্র নেই ঠিক তাদের হাতেই পৌঁছে দেওয়া হচ্ছে শীতবস্ত্র।উপজেলার মেঘাই বাজারে জয়নাল (৬৮) শীতবস্ত্র পেয়ে কেঁদে ফেলেন,জন্মলগ্ন থেকে অদ্যাবধি কেউ কখনো শীতবস্ত্র দেয়নি বলে আক্ষেপ করে বলেন, “আমাগোর মতো অসহায় মানুষের কতা কারো মনে থাকেনা,কেউ আইজ পর্যন্ত একটো কম্বল কোনদিন দিলনা,এই পথম পাইলাম”।
এ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বাবু,সহ সভাপতি রাশেদুল হক,সহ সাধারণ সম্পাদক রেজাউল হক মুন্না,শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আবুল কাশেম,ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আবু শাহীন আজাদ,নারী ও শিশু বিষয়ক সম্পাদক আশা সরকার,কার্যকরী সদস্য হেলাল উদ্দিন,কোষাধ্যক্ষ ওবায়দুল আল আমীন,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু,সাধারণ সদস্য আশরাফুল আলম সহ প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET