২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জিয়াউর রহমান আমাদের ঈমানকে সংবিধানিক ভাবে স্বীকৃতি দিয়েছেন-মাওলানা আজিজুল হক ইসলামাবাদী 




জিয়াউর রহমান আমাদের ঈমানকে সংবিধানিক ভাবে স্বীকৃতি দিয়েছেন-মাওলানা আজিজুল হক ইসলামাবাদী 

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০২৫, ২১:০৮ | 677 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন-বিএনপির ভাইয়েরা আমি বিএনপি করি না, ওলামায়ে কেরাম বিএনপি করে না, বিএনপি’র জিয়াউর রহমান আলেমদেরকে মহব্বত করতেন, ইসলামকে সম্মান করতেন ভালবাসতেন, বিএনপি’র যারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছেন আপনাদেরকে বলি জিয়াউর রহমান আমাদের ঈমানকে সংবিধানিক ভাবে স্বীকৃতি দিয়েছেন, আজকে সংবিধানে আওয়ামীলীগ মুছে দিয়েছে, যদি ক্ষমতায় যান আপনাদেরকে অঙ্গীকার করে যেতে হবে সংবিধানে ঈমানকে আবার ফিরিয়ে দিতে হবে। তিনি বুধবার (২৪ডিসেম্বর) রাতে চৌদ্দগ্রাম উপজেলা কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে চৌদ্দগ্রাম মডেল হাই স্কুল মাঠে আয়োজিত ইসলামী মহাসম্মেলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরোও বলেন- সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পূর্ণ স্থাপন করতে হবে। আপনারা এই দাবির সাথে একমত হন তাহলে এলাকায় এলাকায় ওলামায়ে কেরাম দিয়ে একটা একটা সম্মেলন করা দরকার। যে সম্মেলনের মাধ্যমে ওলামায়ে কেরামের স্পিরিট বৃদ্ধি হবে। জিহাদি তকমা তৈরি হবে এবং সাধারণ মুসলমানের ঈমান আকিদা হেফাজতের জিম্মাদারী আদায় হবে। কুমিল্লা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতি শাইখুল হাদিস আল্লামা নূরুল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঢাকা জামিয়া ইসলামিয়া  দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও মজিদুল আকবার কমপ্লেক্সের খতিব আল্লামা মুফতী দেলাওয়ার হোসাইন, চট্টগ্রাম হাটহাজারী বিশ্ববিদ্যালয় বিভাগীয়  প্রধান ডক্টর নুরুল আফসার আজহারী। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কওমী মাদ্রাসার সাধারণ সম্পাদক আব্দুল মওলানা আব্দুল কুদ্দুস, কুমিল্লা মহানগর হেফাজত ইসলামের সভাপতি মাওলানা শামসুল ইসলাম জালালী, জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম পৌরসভা জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান মাসুদ, উপজেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ উল্লাহ হুজুর। উপজেলা কওমি মাদ্রাসা সংগঠনের সহ-সাধারন সম্পাদক মুফতি আব্দুর রহিম ও মাওলানা আব্দুল আউয়াল এর যৌথ পরিচালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET