যশোর জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সোমবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। কেশবপুর ০৮ নং ওয়ার্ডে সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের ভোটে এ ওয়ার্ডে সদস্য পদে ৫৮ ভোট পেয়ে হাতি প্রতীক নিয়ে বিজয়ী হন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ আজিজুল ইসলাম (খন্দকার আজিজ) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সোহরাব হোসেন (তালা প্রতীক) ৫৩ ভোট পেয়েছেন। অন্যন্যদের মধ্যে এস এম মহব্বত হোসেন (আটো রিক্সা প্রতীক) ২৩ ভোট, সাঈদুল ইসলাম সাঈদ (টিউবয়েল প্রতীক) ১৯ ভোট, জাকির হোসেন মুন্না (বৈদ্যুতিক পাখা প্রতীক) ৪ ভোট, মাসুদুজ্জামান মাসুদ (উট পাখি প্রতীক) ১ ভোট, নজরুল ইসলাম খান (ঘুড়ি প্রতীক) ০ ভোট পেয়েছেন।
এছাড়া সংরক্ষিত ৮ নং ওয়ার্ডের কেশবপুর কেন্দ্রে মহিলা সদস্য পদে (ফুটবল প্রতীক)প্রতীক নিয়ে নাসরিন সুলতানা শোভা সংরতি মহিলা আসনে নির্বাচিত হয়েছেন









