২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • জেলা পুলিশের উদ্যোগে ধান কাটতে গাইবান্ধা থেকে ২৫০ কৃষি শ্রমিক গেল বিভিন্ন জেলায়




জেলা পুলিশের উদ্যোগে ধান কাটতে গাইবান্ধা থেকে ২৫০ কৃষি শ্রমিক গেল বিভিন্ন জেলায়

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২১, ২১:৫৪ | 844 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশের বিভিন্ন অঞ্চলে আগাম বোরো ধান কাটতে গাইবান্ধা থেকে শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে বুধবার (২১ এপ্রিল) গাইবান্ধা জেলা পুলিশের সার্বিক উদ্যোগে ও স্থানীয় এনজিও গণ উন্নয়ন কেন্দ্রের বিশেষ ব্যবস্থায় পেশাদার ২৫০ জন কৃষি শ্রমিককে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে গাইবান্ধা ছেড়ে যায়।
জানা গেছে, গাইবান্ধায় বোরো ধান কাটতে আরো অন্তত বেশ কয়েকদিন দেরি রয়েছে। এবার করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সংক্রমণ রোধে দেশজুড়ে ‘সর্বাত্মক’ লকডাউনে সড়কপথে যান চলাচল বন্ধ থাকাসহ বিভিন্ন কারণে গাইবান্ধা থেকে কৃষি শ্রমিকরা যেতে পারছে না। এ অবস্থায় কৃষি শ্রমিক সংকট দূর করতে এবং কৃষি শ্রমিকদের অন্য অঞ্চলে পাঠাতে গাইবান্ধা জেলা পুলিশ জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। এ কারণে কৃষি শ্রমিকদের করোনার মধ্যেও উদ্বুদ্ধ করতে নানানমুখী উদ্যোগ নেয়া হয়েছে। যারা যেতে রাজি হয়েছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করে সরকারি খরচে তাদের বিভিন্ন জেলা-উপজেলায় পৌঁছে দেয়া হচ্ছে।
গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের তত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে পেশাদার ২৫০ জন কৃষি শ্রমিককে দেশের বিভিন্ন জেলায় প্রেরণ করা হয়। ইহা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET