, , ,

শিরোনামঃ-




ঝিনাইদহের মহেশপুরে নিজ বোনকে পিটিয়ে জমি দখল

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৮ ২০১৮, ২০:১৯ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার বেগমপুর গ্রামে বোন রাশিদা খাতুনকে (৪০) পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে চার ভাই তার জমি দখল করে নিয়েছে। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় রাশিদা খাতুনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করে।
এ ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় মহেশপুর পৌর এলাকার বেগমপুর গ্রামে।
আহত রাশিদা খাতুন জানান, ৬ বছর পুর্বে আমার আব্বা ইউছুব আলী ম-ল বেচেঁ থাকা অবস্থায় আমার নামে ৪ বিঘা জমি রেজিস্ট্রি করে দিয়ে যায়। পরে আমার আব্বা মারা যাওয়ার পর আমার চার ভাই নাসির উদ্দিন,ইমান আলী,আব্দুল কুদ্দুস ও মিনাজুল হক আমার জমি জোর পুর্বক নিয়ে নেওয়ার চেষ্টা করে আসে।
তিনি আরো জানান, কোন উপাই না পেয়ে আমার চার ভাই রোববার সন্ধ্যায় আমাকে বাড়ীর পরিবারের সদস্যদের সামনে পিটিয়ে আহত করে। পরে আমার চার ভাই আব্বার দেওয়া ৪ বিঘা জমি জোর পুর্বক দখল করে নিয়েছে। এখন আমি বরই নিরুপাই।
এ ব্যাপারে আহত অসহাই রাশিদা খাতুন প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তার আব্বার দেওয়া জমি ফিরে পেতে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET