, , ,

শিরোনামঃ-




টাঙ্গুয়ার হাওরে গ্রেফতার হওয়া ৩২ শিক্ষার্থীর জামিন। 

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : আগস্ট ০২ ২০২৩, ১৯:৫৬ | 849 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
২ (আগষ্ট) বুধবার ৩২ শিক্ষার্থীর জামিন আবেদন করলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলগ্রহনকারী তাহিরপুর আদালতের বিচারক মুহাম্মদ ফারহান সাদিক প্রত্যেককে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুরের আদেশ প্রদান করেন।
আসামী পক্ষের আইনজীবী সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি তৈয়বুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক এড. আব্দুল হক, জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা  ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে গ্রেফতার হওয়া বুয়েটের শিক্ষার্থীরা ন্যায় বিচার পেয়েছেন, তারা মূলত টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসেছিলেন। তারা সবাই ভালো পরিবারের সন্তান। বিজ্ঞ আদালত আমাদের শুনানি শেষে প্রত্যেককে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুরের আদেশ দেন। আমরা এ মামলায় আরো দু’জন কিশোর শিক্ষার্থীর জামিন আবেদন করেছি, বিজ্ঞ শিশু আদালতে তা শুনানি হবে, আমরা আজকেই কিশোর দু’জনের জামিন শুনানি করবো।
গত রোববার সন্ধ্যায় টাঙ্গুয়ার হাওরে নাশকতা  ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে একটি হাউসবোট থেকে ওই ৩৪ শিক্ষার্থীকে তাহিরপুর থানার পুলিশ গ্রেপ্তার করে। তাদের মধ্যে ২৪ জন বুয়েটের শিক্ষার্থী, ৭ জন সাবেক শিক্ষার্থী এবং তিনজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। গত সোমবার তাদেরকে তাহিরপুর থানা পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে হাজির করলে, আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET