, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ভবনের মাটি খুঁড়তে গিয়ে ২৪ রাইফেল ও ৩ এলএমজি উদ্ধার।




ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ভবনের মাটি খুঁড়তে গিয়ে ২৪ রাইফেল ও ৩ এলএমজি উদ্ধার।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৮ ২০২২, ০৩:৩৬ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁও শহরের আশ্রম পাড়ার একটি নির্মানাধীন ভবন থেকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ২৭ টি আগ্নেয়স্ত্র উদ্ধার করেছে পুলিশ।
( মঙ্গলবার ১৭ মে)  বিকালে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত এ ২৭ টি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের ২৪ টি ত্রি নট ত্রি ও তিনটি এসএলআর বলে নিশ্চিত করেছে পুলিশ। এর সাথে এক বক্স গুলিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের সময়ের আর্মির ব্রিগেডিয়ার নাজির হাওলাদার নামে একজন  বীর মুক্তিযোদ্ধার বাড়ি ছিল এটা। সম্প্রতি মুক্তি যোদ্ধার নাতি বাপ্পি হাওলাদার জায়গা সহ বাড়িটি বিক্রি করে দেয়। বাড়িটি হানিফ নামক এক ব্যক্তি ক্রয় করে এবং পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন বানানোর উদ্দেশ্যে শ্রমীক নিয়োগ করে। ভবন ভেঙ্গে মাটি খনন কাজের সময় একটি ট্রাংকে থাকা ২৭ টি অগ্নেয়াস্ত্র ও একটি লোহার বক্সে থাকা বিপুল পরিমানে গুলি দেখতে পায় শ্রমীকরা।
এ বিষয়ে বাড়ির মালিক হানিফ জানান, আমি নতুন বাসা করার জন্য শ্রমীক কাজে লাগিয়েছি। তারা এগুলো পেয়ে স্থানীয় রুবায়েত নামে একজনকে জানায় । তার ফোনে পুলিশ এসে এগুলো উদ্ধার করে ।
ঘটনার সত্যতা নিশ্চত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, উদ্ধারকৃত অগ্নেয়াস্ত্র  গুলো পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এই স্থানে আরও অগ্নেয়াস্ত্র আছে কিনা তা দেখা হচ্ছে। পুলিশি তত্ত্বাবধানে খনন কাজ চলছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET