১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় পুকুর থেকে একটি কষ্টিপাথর মূর্তি উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ২২:০২ | 1078 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা টুপুলির পুকুরে বীরগঞ্জ এলাকার টোপর কাচারি ঘাটের কয়েক জন জেলে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে তাদের জালে প্রায় ১ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি তাদের জালের মধ্যে উঠে আসে। কষ্টিপাথরের মূর্তিটির একটি হাত কাটা অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় এলাকাবাসী জানান, রবিবার (৮ ই মার্চ) সকাল থেকে জেলেরা ঐ পুকুরটিতে মাছ ধরছিল আনুমানিক দুপুর একটায় তাদের জালে কষ্টিপাথরের মূর্তিটি উঠলে জেলেরা মূর্তি টি নিয়ে তাদের পার্শ্বে থাকা লোকজন কে দেখায় এভাবে মুহূর্তের মধ্যে বিষয় টি জানাজানি হলে উৎসুক জনতা মূর্তি টি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে।

এলাকাবাসী বিষয় টি ঠাকুরগাঁও সদর থানায় অবগত করলে ঠাকুরগাঁও সদর থানার চার সদস্যের একটি দল ঘটনা স্থলে আসলে তাদের হাতে কষ্টিপাথরের মূর্তি টি তুলে দেয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম মূর্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET