বিশ্বজুড়ে এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে রাস্তায় নামলেন ঠাকুরগাঁওয়ের নবীন আলো নামের এক সেচ্ছাসেবী সংগঠন।
ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকার রাস্তায় ঘুরে ঘুরে রিকশাওয়ালা, ফুটপাতের মুচি, সেলুনের দোকান, ট্রাফিক পুলিশ, পথচারী ও শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন সংগঠনটি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত ছোট ছোট ছেলে-মেয়েদের হাতে গড়া এই সংগঠনটি নিজেদের মধ্যে চাঁদা তুলে প্রায় ২০০ টি মাস্ক বিতরণ করেন।
মাস্ক বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, সদস্য রিফা ও সাঞ্জিদা,আফিয়া হুমাইরা,শুক্তি ইসলাম,মঞ্জু রানাসহ আরো সদস্যবৃন্দ।
এ ব্যাপারে নবীন আলোর সভাপতি সৈয়দ শিহাব বলেন, আমাদের সামর্থ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব ততটুকু করলাম। সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস।
সংগঠনের সদস্য আফিয়া হুমাইরা বলেন, আক্রান্ত মানুষ মাস্ক ব্যবহার করলে তার থেকে এটি ছড়ানোর সুযোগ কম। আবার একজন সুস্থ মানুষের নিরাপত্তার জন্য এটি ব্যবহার করলে ভালো।
মাস্ক পাওয়া পথচারীরা জানান, ঠাকুরগাঁওয়ের বিত্তবানেরা যদি এ ধরনের সচেতনতা বৃদ্ধির জন্য পদক্ষেপ নেন তাহলে আতঙ্কিত সাধারণ মানুষের উপকার হবে এবং করোনার আতঙ্ক অনেকটাই কেটে যাবে।
Please follow and like us:









